1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫০ Time View

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে মৃত্যু। করোনাভাইরাসে গত একদিনে আরও ৫ লাখ ৭১ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৪৯২ জনের।

আজ বৃহস্পতিবার সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২২৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন। ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ২৪৯ জন এবং মৃত ১১৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১০২ জন এবং মৃত্যু ৯৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৩ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ২৯ জন। ফ্রান্সে মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৪০ হাজার ২৯৯ জন।

এছাড়া, ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৩৯৮ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫১ জন এবং আক্রান্ত ৫৭ হাজার ৮৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ