1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

ইউক্রেনকে আরও ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫১ Time View

দুই সপ্তাহ আগে ইউক্রেনে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা পাঠানোর প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবে সে অর্থের পরিমাণ আরও ৭০০ কোটি ডলার বেড়েছে।

রাশিয়ার সঙ্গে ফেব্রুয়ারি থেকে যুদ্ধরত ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার (৩ লাখ ৪৬ হাজার ৯০০ কোটি টাকা) অর্থ সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

আল জাজিরার বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সহায়তার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হয়েছে ৩৬৮-৫৭ ভোটে। এর পক্ষে ভোট দেন ডেমোক্রেটিক পার্টির সব আইনপ্রণেতা। অন্যদিকে বিরোধী রিপাবলিকান পার্টির প্রতি চারজনের তিনজন প্রস্তাবের পক্ষে ছিলেন।

দুই সপ্তাহ আগে ইউক্রেনে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা পাঠানোর প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবে সে অর্থের পরিমাণ আরও ৭০০ কোটি ডলার বেড়েছে।

এ অর্থের মাধ্যমে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি দেশটির আঞ্চলিক মিত্রগুলোকে সহায়তা, অস্ত্রের ঘাটতি পূরণ এবং খাদ্যসংকট মোকাবিলায় কাজে লাগানো হবে এ অর্থ।

প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৪০০ কোটি ডলারে। এর মধ্যে মার্চে দেয়া ১ হাজার ৩৬০ কোটি ডলারের সহায়তাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ