1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

বিশ্বজুড়ে বাড়ছে করোনায় মৃত্যু-শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫১ Time View

করোনায় বিপর্যস্ত জনজীবন। কোনোভাবেই এ মহামারি নিয়ন্ত্রণে থাকছে না। টিকাকরণ অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরেই বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী ছিল। তবে গত দুই দিন ধরে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে।

বুধবার (১১ মে) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ২৯৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭১২ জনের। মঙ্গলবার (১০ মে) শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭৬০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬ জনের। এর আগেরদিন সোমবার (৯ মে) শনাক্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫১ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৫১৩ জন। সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪৪২ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার ১৮১ জনে।

করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৫ হাজার ১০৪ জনের।

করোনা শনাক্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১০৩ জনের।

শনাক্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৮৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ