1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

বিল গেটস করোনা পজিটিভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

মঙ্গলবার (১০ মে) তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বুধবার (১১ মে) নিজেই এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

বিল গেটস টুইটারে লিখেছেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।

আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।

নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ