1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫১ Time View

ইউক্রেন-রাশিয়ার চলমান সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন শি জিনপিং।

তিনি বলেন, ইউক্রেনে বর্তমানে যে যুদ্ধ চলছে তা বিশ্ব শান্তির জন্য অনেক বড় ও দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করতে পারে। চীনা প্রেসিডেন্ট গত দু’দিনে দ্বিতীয়বারের মতো একথার পুনরাবৃত্তি করেন যে, ইউরোপীয় দেশগুলোকে তাদের নিরাপত্তা ইস্যুকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে; বিষয়টিকে আমেরিকার হাতে ছেড়ে দিলে চলবে না।

টেলিফোনালাপে রাশিয়া ও ইউক্রেন যাতে সংলাপের মাধ্যমে তাদের মধ্যকার সমস্যার সমাধান করতে পারে সেজন্য সবার প্রচেষ্টা চালানো উচিত বলে একমত হন শি জিনপিং ও ম্যাকরন। এ সময় তারা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান বলেও বেইজিং এবং প্যারিস উভয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে সে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব সে সম্পর্কে দুই নেতা কোনো আভাস দেননি।

রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উসকানিমূলক তৎপরতা বিশেষ করে ইউক্রেনের ন্যাটো জোটভুক্ত হওয়া ঠেকাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর জের ধরে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেনে রুশ বাহিনীর ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ