1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

লিমনের পক্ষে সাবেক ছাত্র নেতাদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১২
  • ১০৪ Time View

ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্র-যুব সংগঠনগুলোর বর্তমান ও সাবেক নেতারা।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতারা এ দাবিতে মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগীব হাসান মুন্না, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি সাপ্পা আলী খান, ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাবে সভাপতি শরিফুজ্জামান শরিফ, যুব মৈত্রির সভাপতি কিশোর রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সেখানে আইনের শাসনের নামে তুঘলকি কাণ্ড চলছে। এভাবে একটা গণতান্ত্রিক দেশ চলতে পারে না। মিথ্যা অভিযোগে  কলেজ ছাত্র লিমনকে গুলি করে পঙ্গু বানিয়েছে র‌্যাব। এরপরও র‌্যাব পরিচয়ে তার ওপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা আরও বলেন, র‌্যাব রাজনৈতিক হত্যায় পরদর্শী হয়ে উঠেছে। তারা একের পর এক সাজানো নাটকের মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব হত্যা, গুম, ক্রসফায়ার নির্যাতন বন্ধ ‍এবং লিমনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এছাড়া মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নিখোঁজ নেতা শামীম আক্তারের সন্ধান দেওয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ