1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ কিষান ও নামানের ঝড়ো ব্যাটিংয়ের পর ভেসে গেল ম্যাচ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কমলাপুরে উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।

কথা হয় শাখাওয়াত হোসেন নামে এক টিকিট প্রত্যাশীর সঙ্গে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি খুলনায় ঈদ করবেন। আগামী ২৭ এপ্রিল ঢাকা থেকে খুলনার একটি প্রথম শ্রেণির টিকিট নিতে চান তিনি।

জাগো নিউজকে শাখাওয়াত বলেন, ভেবেছিলাম ঈদ যাত্রার প্রথম দিন ২৭ এপ্রিলের টিকিট ভালোভাবেই পেয়ে যাবো। কিন্তু আমার মতো আরও অনেকেই ভোরে এসে কাউন্টারে অপেক্ষা করছেন।

ঘরমুখো মানুষের ঈদযাত্রার আগাম টিকিট পেতে যারা এসেছেন তাদের বড় অংশই শিক্ষার্থী। সবাই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। অপেক্ষারত মানুষের কেউ কেউ সেহরি করেই চলে এসেছেন কাউন্টারে।

সাবরিনা সারজি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থাী বলেন, ক্যাম্পাস আগেই ছুটি দিয়েছে। তবে একটা পার্টটাইম জব করায় দেরিতে বাড়ি ফিরছি। আজ টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন হলেও টিকিট পাবো বলে আশা করছি। আমি সেহরি খেয়েই চলে এসেছি, ঘুমিয়ে গেলে হয়তো আর পাবো না এজন্যই। কষ্ট যা হবার আজ হোক, যাত্রা যেন ভালো হয়।

জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আজ। সে হিসাবে আজ (২৩ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। ৫ মের টিকিট বিক্রি হবে ১ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ