1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

করোনায় আরও ২৫২৭ মৃত্যু, শনাক্ত সাড়ে ৬ লাখের বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৬ Time View

বিশ্বে মহামারি করোনাভাইরাসে একদিনে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫২৭ জন। একই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ৭৮১ জন। আগের দিন মারা গেছেন ৩ হাজার ২৮৯ জন এবং সংক্রমিত হন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন।

শনিবার (২৩ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩০৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪০ হাজার ৩৯১ জনে। এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৪৬ কোটি ৮৯ লাখ ২ হাজার ৫৩২ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৪৭১ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৮ হাজার ১৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৮ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৮৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৪ লাখ ২ হাজার ৪০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ