1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ কিষান ও নামানের ঝড়ো ব্যাটিংয়ের পর ভেসে গেল ম্যাচ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

জাকারবার্গের ওপর আজীবনের নিষেধাজ্ঞা রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন।

এ ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তা ছাড়া আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

গত ২২ মার্চ ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। এর এক মাসের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা দিল ক্রেমলিন।
খবর টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ