1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ভাইরাল বরুণ ধাওয়ানের জিমের ছবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬৩ Time View

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা করেছেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ভক্তদের। ভক্ত সংখ্যাও অগিণত তার।

বর্তমানে তিনি ‘বাওয়াল’ ছবিতে কাজ করছেন। এতে তার বিপরীতে আছেন জাহ্নবী কাপুর। এ সিনেমার শুটিংয়ের জন্য তারা লখনউতে রয়েছেন।

সেখান থেকে একটি খালি গায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বরুণ। শুটিং সেট থেকে জিমে গিয়ে ছবি তুলেছেন বরুণ। সেই ছবি প্রকাশ করার সাথে সাথে ভাইরাল হয়েছে।

ছবি দেখে মনে হচ্ছে বরুণ ধাওয়ান ‘বাওয়াল’র জন্য কঠোর পরিশ্রম করছেন। এখানে তাকে হয়তো শক্তিমান কোনো যুবকের চরিত্রে দেখা যাবে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ হতে যাচ্ছে একটি প্রেমের গল্পের সিনেমা। এতে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বরুণ ও জাহ্নবী। প্যারিসসহ ভারতের ৩টি বিখ্যাত লোকেশন চলবে শুটিং।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটি সব ঠিক থাকলে আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাবে।

এই সিনেমাটি ছাড়াও বরুণ ধাওয়ানের হাতে রয়েছে ‘যুগ যুগ জিয়ো’, ‘ভেদিয়া’। এ দুটি ছবির গল্প ও চরিত্র দিয়ে বরুণ নিজেকে নতুন করে আলোচনায় আনবেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ