1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন?

রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন : জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার রুশ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন।

এক বিবৃতিতে তিনি বলেন, রুশ ফেডারেশনের এই সিদ্ধান্ত আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লঙ্ঘন করলো। রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।

ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ