1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দূতাবাস বন্ধের এ পদক্ষেপ নেয়া হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেয়া হচ্ছে। দূতাবাসের সামান্য কিছু স্টাফ কাজ করবেন বলে তিনি জানান। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হলো পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর ৩০০ মাইল পশ্চিমে অবস্থিত।’

ব্লিংকেন বলেন, ‘ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবে এবং উত্তেজনা কমানোর ব্যাপারে আমেরিকা ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।’

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অনান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে গোপন তথ্য-উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা।
খবর পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ