1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ Time View

যেকোনো মুহূর্তে রাশিয়ায় হামলা চালাতে পারে- এমন পরিস্থিতির মাঝে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার।

ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া। সীমান্তে সৈন্য সমাবেশও করছে দেশটি।

শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি৷ প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা।’

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতিমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া।

‘যেকোনো সময় হামলা’
এদিকে ইউক্রেনে যেকানো সময় রাশিয়ায় হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়, আকাশপথে হামলার মাধ্যমে আক্রমণ চালাতে পারে রাশিয়া। এর ফলে বিদেশিদের দেশটি ত্যাগ করা কঠিন হতে পারে এবং সাধারণ নাগরিকরা বিপদাপন্ন হতে পারে।

এমন সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের তাগিদ দেয়। তবে রাশিয়া বারবারই বলছে, হামলার কোনো পরিকল্পনাই তাদের নেই।
তথ্যসূত্র : ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ