1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার হয়েছেন। ফিল্ড মিশন শেষে এডেনে ফেরার পথে তারা অপহৃত হন। শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গেকিই জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘের ওই পাঁচ কর্মী ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান এলাকা থেকে অপহৃত হন।

তিনি জানিয়েছে, অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে জাতিসংঘ।

অন্যদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে, ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মীর সংখ্যা ছয় জন। এ ছাড়া আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি সন্ত্রাসীরা এই অপহরণের ঘটনার পেছনে রয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রুশ এই বার্তা সংস্থাটি।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ