1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছে চীন, যুক্তরাষ্ট্রের সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

গত দু’বছরের বেশি সময় ধরে গালওয়ান উপত্যকায় জারি রয়েছে ভারত-চীন দ্বন্দ্ব। এই প্রেক্ষিতে আমেরিকার এক রিপোর্টে বিশেষ ভাবে সাবধান করা হল ভারতকে। নিয়ন্ত্রণ রেখায় ভারতের উপর তাৎপর্যপূর্ণ চাপ তৈরি করছে চীন। রয়েছে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসনের তরফে প্রকাশিত ভারত প্রশান্ত মহাসাগরীয় স্ট্র্যাটেজি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক সংক্রান্ত বাইডেন সরকারের প্রথম এই রিপোর্টে ভারতকে বন্ধু হিসাবে বর্ণনা করে চীন নিয়ে সাবধান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের রিপোর্টে বলা হয়েছে, ‘আমরা (আমেরিকা) মনে করি, ভারত সমমনস্ক বন্ধু এবং দক্ষিণ এশিয়া-সহ ভারত মহাসাগর জুড়ে নেতৃত্বে রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলে অন্যতম চালিকাশক্তি হিসাবে নিজেদের তুলে ধরেছে ভারত। তবুও নয়াদিল্লির সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ।’

আর ভারতের সামনে এই বড় ‘চ্যালেঞ্জ’ হল চীন। রিপোর্টে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের উপর অভূতপূর্ব চাপ তৈরির চেষ্টা হচ্ছে। যা নয়াদিল্লির পক্ষে রীতিমতো ভাবনার। এও বলা হয়েছে, ভারত-আমেরিকার বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস।

চীন সম্পর্কে এই স্ট্র্যাটেজিক রিপোর্টে বলা হয়েছে, চীন তার অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত শক্তিকে একত্রিত করছে। কারণ, গোটা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় তারা। এ দিয়েই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে উঠতে চায় চীন।

এখানেই শেষ নয়, রিপোর্টে যোগ করা হয়েছে, চীনের জবরদস্তি এবং আগ্রাসনমূলক নীতি বিশ্ব জুড়ে বিস্তৃত। তবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই প্রভাব সবচেয়ে তীব্র। আর এ কারণেই ভারতকে তারা সাবধান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ