1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। বাংলাদেশসহ এখন পর্যন্ত বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি ।

নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও করোনার ছোবল থামানো যাচ্ছে না। এতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৩ লাখ ১৪ হাজার ১৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ১০ হাজার ৯২৭ জনের।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। একই সময়ে মৃত্যু হয় আরো ১০ হাজার ৮৬২ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩৮৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭০৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৭৫৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৬২৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৬১৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ১২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৫১৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ২৩২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৩ হাজার ৬৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৬ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ২০ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৩৫১ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ