1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়া এখনো স্থির সিদ্ধান্তে আসেনি : জনসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ‘যুদ্ধপরিস্থিতি’তে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা গুরুতর সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে এক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জনসন বলেন, ‘আমি সত্যিই মনে করি, ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়া এখনও স্থির সিদ্ধান্তে আসেনি।’

তিনি বলেন, ‘তার মানে কিন্তু এই নয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের সম্ভাবনা একেবারেই নেই। আমাদের গোয়েন্দারা এখনও এ বিষয়ে আমাদের নিশ্চিত কোনো তথ্য সরবরাহ করেনি।’

জনসন বলেন, তবে আমি অবশ্যই বলব, এই যুদ্ধাবস্থার কারণে ইউরোপের নিরপত্তা এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে যা গত কয়েক দশকের মধ্যে ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি বোঝা এবং কী করতে হবে—তা নির্ধারণে আগামী কয়েকদিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘যদি সত্যিই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যায়, তাহলে রক্তক্ষয় এড়ানো অসম্ভব হবে এবং রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও বড় বিপর্যয় নেমে আসবে।’

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় আরও বেড়েছে এই উত্তেজনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ