1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণের সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। আগের দিন ১১ হাজার ৪৬৪ জনের মৃত্যু ও সংক্রমিত হন ২৪ লাখ ১ হাজার ১১৩ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৪৫৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৭ হাজার ৫৩৪ জনে। এসময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ২০ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আক্রান্তের তালিকায় নবম স্থানে থাকা জার্মানি। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ২২৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার দুইজন।

দৈনিক সংক্রমণের হিসাবে জার্মানির পরই রাশিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৯৭ হাজার ৭৬ জন, মারা গেছেন ৭০১ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হন ১ লাখ ৮৩ হাজার ১০৩ জন, মারা গেছেন ৬৬৯ জন।

অন্যদিকে, করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দৈনিক সংক্রমণের হিসাবে রাশিয়ার পরে অবস্থান করছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৭৯ হাজার ২৩৭ জন, মারা গেছেন ২ হাজার ৪৬৫ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৬৮১ জন ও মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ৪২৭ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯২২ জন, সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৫৯ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫১২ জন। মারা গেছেন ৬ লাখ ৩৬ হাজার ১১১ জন।

তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮ জন। মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ২০৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৯৮৮ জন, মারা গেছেন ৬৫৯ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ২৮ হাজার ৭৪৪ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ