1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পোল্যান্ডের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৮ Time View

ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান। টুইটারে দেওয়া এক পোস্টে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এ তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিদ্যমান তৎপরতার মধ্যেই পোলিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো।

টুইটে মারিউস ব্লাসজ্যাক বলেন, যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান লাস্ক শহরের বিমান ঘাঁটিতে পৌঁছেছে। পূর্ব ইউরোপে ন্যাটোর এয়ার পুলিশিং মিশনের অংশ হিসেবেই এগুলো পাঠানো হয়েছে।

পোলিশ বিমান ঘাঁটিতে ঠিক কতটি এফ-১৫ অবতরণ করেছে সুনির্দিষ্ট করে অবশ্য সেই সংখ্যা জানাননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে ইউক্রেন ইস্যুতে যে কোনো মানবিক সংকটে সহায়তা দিতে এক হাজার সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সঙ্গে বৈঠকের আগে জনসন বলেন, জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপোস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে। ব্রাসেলস থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে যাবেন বরিস জনসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ