1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?

বিকিনি-ঘোমটা-জিন্স-হিজাব নারীর অধিকার : প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

ভারতের কর্নাটকে ‘হিজাব বিতর্ক’ নিয়ে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের পর মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ ব্যাপারে বুধবার (৯ ফেব্রুয়ারি) টুইট করেন তিনি।

টুইটে তিনি বলেন, কী পোশাক পরবেন পছন্দ করবেন তারা নিজেরা, সংবিধান দ্বারা সে অধিকার সুরক্ষিত। বিকিনি কিংবা ঘোমটা, জিন্স অথবা হিজাব যেটাই হোক, তিনি কী পরতে চান তার সিদ্ধান্ত নেওয়া নারীর অধিকার।

ভারতীয় সংবিধানে এ অধিকার দেওয়া হয়েছে। নারী হয়রানি বন্ধ করুন। এতে তিনি ‘#লাড়কি হু, লড়সাকতি হু’ (আমি নারী, আমি লড়তে জানি) হ্যাশট্যাগ ব্যবহার করেন। কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার টুইটার পোস্টে ‘থাম্বস আপ’ ইমোজি দেন।

প্রসঙ্গত, হিজাব পরায় ৬ শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। এমন অভিযোগে গেল মাসে হিজাব পরার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন উদুপির সরকারি গার্লস পিইউ কলেজের শিক্ষার্থীরা। এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে আসে বোরকা পড়া মুসলিম নারী, শিক্ষার্থীসহ শত শত বিক্ষোভকারী।

এর মধ্যে হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অবস্থান নিয়ে অনেক শিক্ষার্থী আন্দোলন শুরু করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠে। চলতি সপ্তাহে মুসলিম শিক্ষার্থীদের পক্ষে গেরুয়া ওড়না পরে বিক্ষোভ করেছে হিন্দু শিক্ষার্থীদের একটি অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ