1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?

বিশ্বে ওমিক্রন শনাক্তের পর ৫ লাখ লোক মারা গেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

বিশ্বে ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার এ কথা জানিয়ে একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেছে।

সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ লাখ লোক।

তিনি বলেন, সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে ৫ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।

ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারন ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারণ নেই।

সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরো বেশি হবে।

তিনি বলেন, আমরা মহামারির মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়।

মারিয়া ভ্যান আরো বলেন, ভাইরাসটি ক্রমাগত বিপজ্জনক হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ