1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ডিঙিয়ে যেভাবে মিয়ানমারে যায় ইরানের জেট ফুয়েল ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

আন্তর্জাতিক আইনের কারণে বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনা যাচ্ছে না: জলিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২
  • ১৫৮ Time View

সরকার চাইলেও আন্তর্জাতিক আইনের কারণে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ আয়োজিত ‘উত্তরবঙ্গ উন্নয়ন ও সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “বর্তমান শেখ হাসিনা সরকার বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক আইন।”

জলিল বলেন, “বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে আত্মগোপনে থাকায় তাদের দেশে ফিরিয়ে আনতে অনেক সমস্যা হচ্ছে। এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক আইন।”

স্বাধীনতার ৪০ বছরেও বাংলাদেশে ‘অঞ্চলভিত্তিক বৈষম্য’ দূর করার ক্ষেত্রে অতীতের কোনো সরকারই তেমন কোনো উদ্দোগ নেয়নি অভিযোগ করে তিনি বলেন,  “শেখ হাসিনার সরকারই প্রথম বৈষম্য দূর করার পদক্ষেপ নিয়েছে।”

তিনি বলেন, “শুধু রাজনৈতিক ঐক্য না হওয়ার কারণে দেশের অনেক সুবিধা বঞ্চিতরা অধিকার পাচ্ছে না। এ অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আগে সব রাজনৈতিক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি করতে পারলে উন্নয়ন সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আবুল কাশেম, শামিম রুমি টিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ