1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াতে সম্মত মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা: ট্রাম্প ইরানের হামলার পর নিজেদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক জানাল সৌদি আরব ইরানের হামলা থেকে বাঁচতে মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা

পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতে মেডিকেলে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ৮২ Time View

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এবার পরীক্ষার ব্যবস্থা থাকছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হতে পারবে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে তা শিক্ষার্থীদের জানানো হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি প্রক্রিয়া নীতি প্রণয়ন সম্পর্কিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির, স্থাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা. সরফুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিতভাবে সর্বনিম্ন জিপিএ-৮ পাওয়া শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে। তবে বিদেশিদের ক্ষেত্রে সর্বনিম্ন গ্রেড ধরা হয়েছে জিপিএ-৭।

মন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি উভয় মেডিক্যাল কলেজে ভর্তির প্রক্রিয়া আগের মতই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে।

মন্ত্রী আরো জানান, ভর্তি প্রক্রিয়ায় ১২টি স্তরে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবে। এসএসসি ও এইচএসসিতে সমান নম্বর পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে স্তর অনুযায়ী ভর্তি করা হবে।” তবে ভর্তি প্রক্রিয়ার ১২টি স্তরে কি রয়েছে তা জানান নি মন্ত্রী।

উল্লেখ্য, দেশে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে মোট ৪ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিক্যালে রয়েছে ৪ হাজার ২৪৫টি।

এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ