1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন, মানতে হবে নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

তাপপ্রবাহের মধ্যে আগামী ২৮ এপ্রিল (রোববার) থেকে খুলছে দেশের সব স্কুল ও কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। নিয়মানুযায়ী শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে
থাকছে যেসব নির্দেশনা
১। আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।
২। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
৩। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সব কার্যক্রম সীমিত থাকবে।
৪। তাপদাহসহ অন্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি স্কুল-কলেজ-মাদ্রাসা। ২১ এপ্রিল স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলার কথা থাকলেও ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। আর ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার। তবে ছুটি না বাড়ায় রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ