1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গ্রামীণব্যাংক নিয়ে ঢাবির ২৫০ শিক্ষকের উদ্বেগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ১০২ Time View

ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণব্যাংকের প্রতি সরকারের আচরণকে ‘অপপ্রচার ও নিবর্তনমূলক’ আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থিত সাদ‍া দলের ২৫০ জন শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার সাদা দলের আহবায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, ‘বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বর্তমান সরকারের অপপ্রচার ও নিবর্তনমূলক আচরণের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। সরকারের এ ধরণের আচরণ দেশের এবং সারা বিশ্বের অসংখ্য মানুষকে মর্মাহত ও ব্যথিত করেছে।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে সরকারি পদক্ষেপে গ্রামীণব্যাংকের সঙ্গে শুধু ড. মুহাম্মদ ইউনূসের সম্মানহানীই হচ্ছে তা নয়, এর ফলে ব্যাংকের ভবিষ্যৎও হুমকির মুখে। এ দেশের ল‍াখ লাখ গরিব নারীর ভাগ্য জড়িত রয়েছে গ্রামীণব্যাংকের সঙ্গে।’

অনতিবিলম্বে গ্রামীণব্যাংকের ওপর অযাচিত সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবানও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে সংহতি প্রকাশ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন— অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ