1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৬১ Time View

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শেষ হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের আট বিভাগে একযোগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।
আজ দুপুরে সরকারি তিতুমীর কলেজের সামনে গিয়ে দেখা যায়, ১২টা বাজার ১০-১৫ মিনিট পরই একে একে কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র থেকে বের হয়ে স্বজন ও অভিভাবকদের সঙ্গে পরীক্ষার বিষয়ে আলাপ-আলোচনা করতেও দেখা যায় তাদের।
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলেন তারা। নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়ে তারা বের হয়ে এসেছেন।
অতসী তালাল নামের আরেক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা ভালো হয়েছে, আশা করি কাঙ্ক্ষিত ফল পাব। সময় মতো পরীক্ষা হলে যেতে পেরেছি এবং খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা যায়, আজ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) দেশের আটটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
পিএসসি সূত্রে আরও জানা যায়, ৪৬তম বিসিএসে তিন লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া, সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে ৫২০ জন নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ