1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বিএনপি ধর্মনিরপেক্ষ নয় : মোস্তফা জালাল মহিউদ্দীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১২
  • ১০৫ Time View

চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাস্টমীসহ প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারতো না বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সসদ্য মোস্তফা জালাল মহিউদ্দিন।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাস্টমীসহ প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারতো না। কারণ বিএনপি ধর্মনিরপেক্ষ দল নয়। অথচ স্বাধীনতা যুদ্ধে কে কোন ধর্মের মানুষ ছিলাম সেটি জানতাম না, সকলে মিলেই দেশ স্বাধীন করেছি।”

মোস্তফা জালাল বলেন, “আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। সেখানে কোনো ধর্মের পার্থক্য ছিল না। বড় কথা ছিল দেশের স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তাই এ সময় সকল সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারছেন।”

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দুদের ধর্মীয় উৎসব পালনে বাধা দিত। কারণ বিএনপি ধর্মনিরপেক্ষ কোনো দল নয়।”

মহানগর সার্বজনীন পূজা কমিটি’র সভাপতি বাসুদের ধরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যাপক স্বামী অমেরানন্দ মহারাজা।

আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ