1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার আইয়ুব বাচ্চুকে ছাড়া ৮ বছর ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১২০০ হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো রাজধানীতে বিশেষ চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬ বাংলাদেশ সফরের আগে উইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সংস্কার ও দুর্নীতি নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি যা থাকবে ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়ে, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

বিশ্বব্যাপী আরো সাড়ে ৩১ লাখ শনাক্ত, কমেছে প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার, ১৪ জানুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন, মৃত্যু ৩৩৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন, মৃত্যু ৩১৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন, মৃত্যু ২২৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জন। জার্মানিতে আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন, মৃত্যু ১৯১ জন। ব্রাজিলে মৃত্যু ১৯০ জন, আক্রান্ত ৯৭ হাজার ২২১ জন।

এ ছাড়া তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, ফিলিপাইনে ৮২ জন, কানাডায় ১০৮ জন, মেক্সিকোতে ১৯০ জন এবং ভিয়েতনামে ২০৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ