1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

আইয়ুব বাচ্চুকে ছাড়া ৮ বছর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী ছিলেন আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ার ৮ বছর পূর্ণ হলো রবিবার। ২০১৮ সালের এই দিনে (১৮ অক্টোবর) প্রয়াত হন অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয়। ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর। আচমকা ২০১৮ সালের এইদিনে বিদায় নেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছিলো আপামর জনতার প্রাণ। তার শোক যেনো এখনো ভুলতে পারছেন না ভক্ত শ্রোতারা। বিগত ৮ বছর ধরে তিনি সশরীরে না থাকলেও নানাভাবে স্মরিত হচ্ছেন। বছরের একটি দিন দেশের সব ব্যান্ড দলকে নিয়ে গানে সুরে মেতে থাকার স্বপ্ন দেখতেন আইয়ুব বাচ্চু। তার সেই স্বপ্ন যাত্রায় সারথি হয় চ্যানেল আই। প্রতি বছরের ডিসেম্বরের ১ তারিখে জমকালো আয়োজনে ব্যান্ড ফেস্ট করে চ্যানেলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ