1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শিগগির যুক্তরাষ্ট্রের বাজারে আসছে করোনা ট্যাবলেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের বাজারে খুব শিগগির পাওয়া যাবে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেট। গত বুধবার ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের এই ওষুধটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এটি কোভিড-১৯ এর প্রথম এই এন্টিভাইরাল ওষুধ। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

এ ওষুধটি অসুস্থ মানুষেরা হাসপাতালে ভর্তি হওয়ার মতো যথেষ্ট অসুস্থ হওয়ার আগে বাড়িতে বসেই খেতে পারবে। ১২ বছরের বেশি বয়সী এবং অন্তত ৮৮ পাউন্ড ওজনের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত হলে ওষুধটি গ্রহণ করতে পারবে। তবে ওষুধটি কিনতে হলে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে।

এফডিএ এর বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ শনাক্তের পর এবং লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব ওষুধটি শুরু করা যাবে।

প্যাক্সলোভিড এর সঙ্গে আরও কয়েকটি এন্টিভাইরাল ওষুধ ব্যবহার করা যাবে।। নতুন তৈরি করা নিরমাটরেলভির এবং পুরনো রিটোনাভির এবং প্যাক্সলোভিড দিনে দুই বার করে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

গত সপ্তাহে ফাইজার একটি হালনাগাদ ফলাফল প্রকাশ করে। এতে দেখা গেছে, উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের প্রথম লক্ষণ দেখা দেওয়ার কয়েক দিনের মধ্যে এই চিকিৎসা শুরু করা গেলে তাদের হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার ৮৯ শতাংশ কমে যায়। লক্ষণের প্রথম পাঁচ দিনের মধ্যে প্রয়োগ করা গেলেও এর কার্যকারিতা প্রায় একই রকম (৮৮ শতাংশ) থাকে।

গত নভেম্বরে বাইডেন প্রশাসন ঘোষণা দেয় যে তারা এই ওষুধের এক কোটি ডোজ কিনবে। প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ফাইজারের সফলতার তথ্য দেখে উৎসাহিত হয়েছেন আর বিশ্বাস করেন এই ওষুধটি মহামারি অবসানের পথে বড় পদক্ষেপ ফেলতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ