1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব পূজার আনন্দে বিদ্যা সিনহা সাহা মিম টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল পিএসজি ম‍্যাচের আগে ৩ ডিফেন্ডারকে নিয়ে ভাবনায় বার্সেলোনা চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধে টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের একদল গবেষকের মতে, ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।

গবেষণাটি করেছে যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল। ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছেন তারা। তাদের দাবি, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা। তবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন, দেশটির গত দুই বছরের মহামারির ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনও ঘটেনি।

বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫৮ জন। তার পরের দিন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮৮ হাজার ১৯৫ জনে।

কিন্তু এই দুইদিনের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে শুক্রবারের (১৭ ডিসেম্বরের) রেকর্ড। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ৪৫ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়ে ওমিক্রন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ