1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব পূজার আনন্দে বিদ্যা সিনহা সাহা মিম টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল পিএসজি ম‍্যাচের আগে ৩ ডিফেন্ডারকে নিয়ে ভাবনায় বার্সেলোনা চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৭ Time View

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে। রয়টার্স জানিয়েছে এ তথ্য।

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাকে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তার মুখপাত্রও এবিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ।

জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি করেছেন।

মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ