1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগের আশ্বাস দিলেন পর্দা উঠল বেগম খালেদা জিয়া-আইএইচএফ নেশনস ট্রফির জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী হ্যান্ডবলে নেপালকে উড়িয়ে শুরু বাংলাদেশের ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন ১৬ জানুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫২ Time View

টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোট আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর এবং ভোট ১৬ জানুয়ারি।

উল্লেখ্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পরই এ আসন শূন্য ঘোষণা করে ইসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ