1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

সিরিয়ায় বুধবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক।

দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের তিনটি গ্রামের কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় চারজন নিহত হন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। তবে অপর দুজন বেসামরিক নাগরিক, না সৈন্য তা জানা যায়নি।

এদিকে সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ভোর রাতে চালানো এ বিমান হামলায় দুজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ