1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ টাকার চেক বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫১টি মণ্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে ৫৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলার ৫৫১টি পূজামণ্ডপে ৫৫ লাখ ১০ হাজার-টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ