1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘প্রভাবিত করার চেষ্টা’র অভিযোগে দেশটির ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন এ নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের দীর্ঘকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান।

২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল-ইরান, রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- যখন বাইডেন ইরানের পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ‘আমেরিকার নতুন নিষেধাজ্ঞাকে ট্রাম্পের ইরানবিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে বিবেচনা করছে ইরান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ