1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

আসামের রিলিফ ক্যাম্পে ৬ হাজার শিশু অসুস্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১১৩ Time View

ভারতের আসাম রাজ্যের বড়োল্যান্ডে সাম্প্রতিক জাতিগত সংঘাত থিতিয়ে এসেছে। কিন্তু এ সহিংসতা থেকে বাঁচতে রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষের বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, রিলিফ ক্যাম্পের ৮ হাজার শিশুর মধ্যে ৬ হাজারই অসুস্থ হয়ে পড়েছে।

ক্যাম্পে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ আশ্রয় নেওয়ার কারণে এ স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে সরকার।

আশ্রয় নেওয়া মানুষদের অভিযোগ, যথেষ্ট খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সহায়তা তারা পাচ্ছে না। ইতোমধ্যে রিলিফ ক্যাম্পে দুই বছর বয়সী একটি শিশুসহ দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পে সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র একশ’ জন চিকিৎসক রয়েছেন।

এদিকে, সম্প্রতি রিলিফ ক্যাম্প পরিদর্শনের পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যের রিলিফ সহায়তা হিসেবে তিনশ’ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত মাসে আসামের বড়োল্যান্ড অঞ্চলের কোঁকড়াঝড়ে স্থানীয় বড়ো আদিবাসী ও মুসলমানদের মধ্যে সংঘাত বাঁধে। এতে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিস্তৃত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ সরকারি রিলিফ ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ