1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

একদিনে ১ কোটি ৩৩ লাখ টিকা দিয়ে ভারতের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ Time View

কিছু দিন আগেই একদিনে ১ কোটি মানুষকে করোনারোধী টিকা দিয়ে রেকর্ড গড়েছিল ভারত। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষকে টিকা দিয়েছে ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশ্বে আর কোথাও একদিনে এত লোককে টিকা দেওয়ার নজির নেই।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৯৯ হাজার ৪৪৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩২ লাখ ১৯ হাজার ২৭২ জন।

গত আগস্ট মাসে মোট ১৮ কোটি ৩০ লাখ মানুষকে টিকা দিয়েছে ভারত। ১৩৬ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ৬৫ কোটি ৪১ লাখ ১৩ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভারতে নতুন করে ৪১ হাজার ৯৬৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৬০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ