1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের সৃষ্টির আশঙ্কা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ Time View

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার এবং দেশটির ক্ষমতায় তালেবান পুরোপুরি আসীন হওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে দেশটিতে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ফলে দেশটিতে জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। একইসঙ্গে দেশটির মৌলিক সেবাগুলো ও কর্মকাণ্ড পুরোপুরি ভেঙে পড়ার হুমকিতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন আফগান নারী, শিশু ও পুরুষদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। এ সময় তিনি আফগান নাগরিকদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানেরও অঙ্গীকার করেন।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আফগানিস্তানের মানুষের এই প্রয়োজনের সময়ে প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসতে আমি জাতিসংঘের সব সদস্য দেশের প্রতি আহ্বান জানাচ্ছি। দ্রুত ও সহজতর উপায়ে আফগানদের এই সহায়তা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

চলতি বছর জাতিসংঘ ১৬০ লাখ মানুষকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর মধ্যে ৩৫ লাখ মানুষ জোরপূর্বক তাদের ঘর থেকে উচ্ছেদ হয়েছিলেন।

তবে জাতিসংঘ স্বীকার করেছে যে, চলতি বছর নির্ধারিত ওই লক্ষ্য অর্জন সম্ভব নাও হতে পারে। কারণ ১৩০ কোটি ডলারের মানবিক সহায়তা আবেদনের মাত্র ৩৯ শতাংশ হাতে পেয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ