1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আফগানিস্তানের প্রতিবেশী দেশের সীমান্ত খুলে দেয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

তালেবানের অপ্রতিরোধ্য হামলার মুখে আফগানিস্তানের চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রাণ বাঁচাতে অনেকেই পাশের দেশে পালিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় বেসামরিক আফগানদের আশ্রয় দিতে প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের হামলার মুখে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাজধানী কাবুলে জড়ো হচ্ছে হাজারো মানুষ। অনেকেই অস্থায়ী তাঁবু টানিয়ে অথবা রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে শিগগির রাজধানী কাবুলও আক্রান্ত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।

আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি কাবুল থেকে বিবিসিকে জানিয়েছেন, তার মনে হচ্ছে, পুরো বিশ্ব এখন আফগানিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার ভয় হচ্ছে, আফগানিস্তানে আবারও হয়ত সেই তালেবানি ‘অন্ধকার যুগ’ শুরু হচ্ছে।

এদিকে, ক্রমেই আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের পর দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহীরা। এ তথ্য সত্য হলে সপ্তাহখানেকের মধ্যে আফগানিস্তানের ১২তম প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে তাদের হাতে। এ অবস্থায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে আশরাফ ঘানির সরকার।

শুক্রবার সূত্রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, কান্দাহারের গভর্নর অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন দখল করেছে তালেবান বিদ্রোহীরা। যদিও সরকারপক্ষ এখনো পরাজয়ের কথা স্বীকার করেনি।

তালেবানের এক মুখপাত্র টুইটারে বলেছেন, কান্দাহার পুরোপুরি জয় করা হয়েছে। মুজাহিদীনরা শহরের শহীদ চত্বরে পৌঁছে গেছে। এএফপির খবর অনুসারে, স্থানীয়রাও নিশ্চিত করেছেন, কান্দাহারের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এর আগে, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানিয়েছিলেন, সরকারি বাহিনীর হাত থেকে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত ছিনিয়ে নিয়েছে তালেবান। কাবুল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরবর্তী গজনিও এখন বিদ্রোহীদের হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ