1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ায় সাবেক ব্যাংক পিয়নের মৃত্যু নবম জাতীয় পে-স্কেলের ভাতা নির্ধারণ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি রংপুরের পথে প্রধানমন্ত্রী সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪ সৌদিতে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে সরকার: শামা ওবায়েদ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা

বিশ্বে একদিনে করোনায় ১০ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫২ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব আবারও ভয়াল আকার ধারণ করছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৬০৯ জনের। মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৫৮ হাজার ১৬৮ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭০ লাখের বেশি। এদের মধ্যে এক লাখের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৬২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনের এবং মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮১০ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১ লাখ ৮ হাজার ১ জন। এদের মধ্যে ১৩৮৯ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ