1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা ভারত দলে ফেরার আশা ছাড়ছেন না শামি ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬৪৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৮ Time View

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে নেমে এসেছে ৬০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ছাড়াল। তবে শনাক্ত কমলেও দৈনিক মৃত্যু কিছুটা বেড়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল। ওই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দুই মাস পর দৈনিক মৃত্যু এতটা কমে আসে। এর আগে গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন।

দেশটিতে প্রতিদিন যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন তার থেকে অনেক বেশি আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন। এর জেরে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। ৭৪ দিন পর এতটা কমলো দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে যায় ৩৭ লাখের ওপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ