1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৪ Time View

ফ্রান্সের কয়েকজন পরিবেশকর্মী ওই দেশের প্রধানমন্ত্রী জেন কাসটেক্সসহ অন্য চার মন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন জানায় বার্তা সংস্থা এএফপি।

বুধবার (১৬ জুন) প্যারিসের একটি আদালতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে এ মামলা করেছেন তারা।

মামলা প্রসঙ্গে ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং পরিবেশকর্মী পিয়েরে লারোটুরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না।’ পিয়েরে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি।’

জলবায়ুবিষয়ক বিল পুনর্বিবেচনায় বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য বলে জানান তিনি। পরিবেশবিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, ‘পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল-যাতে দেরিতে হলেও কাজ হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ