1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বাংলাদেশসহ ২৬ দেশের পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৩ Time View

করোনা মহামারির প্রকোপ রোধে বাংলাদেশ-ভারতসহ ২৬ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দেশটির দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নিষেধাজ্ঞা জারি করে।

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের এক কর্মকর্তা জানান, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে এ ক্যাটাগরির দেশগুলোর জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। বি ক্যাটাগরির দেশগুলোর নাগরিকদের পাকিস্তান ভ্রমণে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। নেগেটিভ হওয়ার ৭২ ঘণ্টা পর্যন্ত থাকবে সার্টিফিকেটের মেয়াদকাল।

এছাড়া সি ক্যাটাগরির দেশগুলোর জন্য দেয়া হয়েছে ভ্রমণে নিষেধাজ্ঞা। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ফিলিপিন্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। তবে এসব দেশের নাগরিকরা পাকিস্তানের নির্দিষ্ট করোনা গাইডলাইন মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) তথ্য মতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ