1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৬ Time View

গ্রুপ ‘বি’র ম্যাচে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম। লুকাকুর জোড়া গোল ছাড়া বাকি গোল করেছেন ম্যুনিয়ের। এই রাতেই ওই গ্রুপের অন্য খেলায় ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচে এরিকসেন খেলা চলাকালীন মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।

ডেনিশ মিডফিল্ডারকে পরে হাসপাতালে নেওয়া হলে ধীরে ধীরে সুস্থ ওঠেন। পরে জানা যায় তিনি বিপদমুক্ত। এই খবর শোনার পর মাঠে নামেন ডেনিশ ফুটবলাররা। তবে পুরো ম্যাচে রাজত্ব করেও শেষ পর্যন্ত তারা ফিনিশদের কাছে ০-১ ব্যবধানে হারে।

এদিকে কোপেনহেগেনে এরিকসেনের ওই ঘটনার প্রভাবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু এরিকসেনের জ্ঞান ফেরার খবরে ঠিক সময়েই মুখোমুখি হয় বেলজিয়াম ও রাশিয়া। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় রাশিয়ান ডিফেন্ডার আন্দ্রেই সেমেনভের ভুলে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লুকাকু। আর সঙ্গে সঙ্গে দৌড়ে দিয়ে টেলিভিশন ক্যামেরায় ক্লাব সতীর্থ এরিকসেনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

বিরতির আগে বদলি খেলোয়াড় টমাস ম্যুনিয়েরের গোলে ব্যবধান বাড়ায় বেলজিয়াম। এরপর ৮৮তম মিনিটে ম্যুনিয়েরের পাস থেকে গোল করে বেলজিয়ামের দারুণ জয় নিশ্চিত করে দেন লুকাকু।

এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো বেলজিয়াম। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডেনমার্ককে হারিয়ে শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পাওয়া ফিনল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ