1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

৩৮ লাখ ছাড়ালো মৃত্যুর সংখ্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৭১ Time View

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ। মহামারি শুরুর পর প্রায় এক বছর চার মাসের মাথায় মৃতের সংখ্যা এই মাইলফলক ছাড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার।

আজ (শনিবার) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় একশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৯৯ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৬৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬০ লাখ ২৭ হাজার ২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন, রাশিয়ায় ৫১ লাখ ৮০ হাজার ৪৫৪ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৪ জন, ইতালিতে ৪২ লাখ ৪১ হাজার ৭৬০ জন, তুরস্কে ৫৩ লাখ ১৯ হাজার ৩৫৯ জন, স্পেনে ৩৭ লাখ ৩৩ হাজার ৬০০ জন, জার্মানিতে ৩৭ লাখ ২০ হাজার ৮১১ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৩৪৪ জন, রাশিয়ায় এক লাখ ২৫ হাজার ৬৭৪ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৮৪ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৯২৪ জন, তুরস্কে ৪৮ হাজার ৫৯৩ জন, স্পেনে ৮০ হাজার ৫০১ জন, জার্মানিতে ৯০ হাজার ৩৯৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২৯ হাজার ৫৭৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ