1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এটি কোনো দুর্ঘটনা নয়, সন্ত্রাসী হামলা: ৪ বাংলাদেশি হত্যায় ট্রুডো

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫২ Time View

কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আজ বুধবার (৯ জুন) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে রোববার (৬ জুন) এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন নিহত হয়। নিহতদের মধ্যে ২ নারী ও একজন শিশু রয়েছে। এ দুর্ঘটনায় পরিবারটির আরেকটি শিশু আহত হয়েছে। ৯ বছর বয়সী ওই শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির পুলিশ বলছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্ব-পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) হাউস অব কমন্সে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি একটি হত্যাকাণ্ড, কোনো সড়ক দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে।

ট্রুডো বলেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে।

কট্টর ডানপন্থি বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রুডো বলেন কানাডায় এ ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে।

হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রুডো বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে। যদিও তারা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট-ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে।

এদিকে হামলার অভিযোগে আটক ব্যক্তির নাম নাথানিয়েল ভেলটম্যান বলে জানা গেছে। তার নামে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার ৪টি এবং হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ