1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৫ Time View

কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক যুবক। এঘটনায় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ঘটনাস্থলেই নিহত হোন ওই মুসলিম পরিবারের ৪ সদস্য। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী ছিলেন। এছাড়া নিহত হোন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি। কোন মতে বেঁচে ফিরেছেন নয় বছর বয়সী এক শিশু।

নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হত্যার ধরন দেখে এটাকে হেইট ক্রাইম বলা যেতে পারে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।

এ ঘটনায় শোক প্রকাশ করে ধর্মীয় বিদ্বেষের মূলোৎপাটনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি জানান, তিনি হতাহত পরিবারের পাশে আছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হোন ছয় মুসলিম ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ