1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আলঝেইমারের চিকিৎসায় প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫২ Time View

বয়স্কদের মস্তিষ্কের স্মৃতিভ্রমের রোগ আলঝেইমারের চিকিৎসায় অ্যাডুকেনুম্যাব নামে একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। গত দুই দশকের মধ্যে এই রোগের প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন এই ওষুধটির অনুমোদনের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো। তবে পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কারণে এর সম্ভাব্য প্রভাবের ব্যাপারে বিজ্ঞানীদের মাঝে দ্বিমত রয়েছে।

এক বিবৃতিতে এফডিএ জানায়, অ্যাডুকেনুম্যাব মস্তিষ্কে অ্যালঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন হ্রাস করতে পারে বলে প্রমাণ মিলেছে। ফলে রোগীদের গুরুত্বপূর্ণ উপকারের পূর্বাভাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ওষুধটির।

বিবিসি জানায়, মানবদেহে ওষুধটির তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়েছিল। এতে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কে অ্যালঝেইমারের উপসর্গ হ্রাস করেছে অ্যাডুকেনুম্যাব। ২০১৯ সালের মার্চে অ্যাডুকেনুম্যাবের শেষ ধাপের আন্তর্জাতিক ট্রায়াল পরিচালিত হয়। এতে অন্তত ৩ হাজার স্বেচ্ছাসেবী রোগী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ