1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি দেবে মোদি সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪২ Time View

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল (সোমবার) টুইট করে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

সোমবার রাতেই বাংলায় টুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

প্রধানমন্ত্রীর মতোই নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’

সোমবার বিকেলে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিন বজ্রপাতে কেবল হুগলিও মুর্শিদাবাদ জেলাতেই নয়জন করে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় মারা গেছেন আরো নয় জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ